মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডবে প্রায় ৮০ হেক্টর জমির ফসলসহ ঘরবাড়ি ও বিভিন্ন প্রজাতির গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি ঘটে।
স্থানীয় সূত্র ও কেন্দুয়া উপজেলা কৃষি অফিস জানায়, ওইদিন সন্ধ্যার পর উপজেলার সবকটি ইউনিয়নে ঝড়বৃষ্টি হলেও আশুজিয়া, বলাইশিমূল ও নওপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়।
এতে প্রায় ৭৫ হেক্টর বোরো ধান, ১ হেক্টর পাট এবং ৪ হেক্টর সবজি ফসলের ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা, ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত