মজিবুর রহমান, নেত্রকোনা: "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এসময় নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী, ইউএনও রিফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থানা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত