
কালিয়াকৈরে তুরাগ নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈএ মাসের শুক্ল পক্ষের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর ও রঘুনাথপুর তুরাগ নদীর তীরে ভোর থেকে ভক্তরা অষ্টমী স্নান করতে আসে। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাপ মোচন ও আত্মশুদ্ধির জন্য এ অষ্টমী স্নান করা হয়।
বিপুল চক্রবর্তী জানান, অষ্টমী স্নান শুধু একটি ধর্মীয় আচার নয়। অষ্টমী স্নান আত্নিক প্রশান্তি লাভের একটি মাধ্যম।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, আমি প্রতিবছর রঘুনাথপুর তুরাগ নদীর তীরে হিন্দু ধর্মের মানুষের অষ্টমী স্নান পরিদর্শনে যাই। তাদের সুখ দুঃখের কথা শুনি ও সমাধানের চেষ্টা করি। কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য আমি সেখানে অবস্থান করি।
অষ্টমী স্নান করার রীতি সনাতন ধর্মের মানুষ বহু যুগ ধরে চলে আসছে। তিথি শুরু হওয়ার সাথে সাথে মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরতকী, ডাব সহ বিভিন্ন জিনিস পএ নিয়ে পূন্যার্থীরা নিয়ে যায়। অনেকই এ দিনে উপবাস করে থাকেন।
রঘুনাথপুর নদীর ঘাটে ভোর থেকেই ভক্তদের ভীড় দেখা যায়।
ভক্তরা অষ্টমী স্নানের মাধ্যমে বিশ্বের শান্তি কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক