
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনার কয়রা উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত সৌদি আরব ও জাপান” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে সৌদি আরব ও জাপানের মতো সম্ভাবনাময় শ্রমবাজারে কাজের সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন যুগোপযোগী প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা এবং সঠিক দিকনির্দেশনা।
বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অনগ্রসর জনগোষ্ঠীকে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করবে এবং দালালচক্রের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করবে।
সেমিনারে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...