আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার শমশেরনগর,মুন্সিবাজার,মাধবপুর,পতনউষার ও আদমপুর এলাকায় জালানী তেলের দোকান সমুহ হঠাৎ করে শনিবার রাত থেকে দোকান সমুহের মালিকরা বন্ধ করে দেয়।
তেলের দোকান বন্ধ হয়ে যাওয়ার কারনে বিপাকে পড়েন যানবাহনের চালকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় অনুমোদিত এবং অনুমোদিত ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৫টি তেলের ডিলার বা দোকান রয়েছে।
তবে বর্তমানে পর্যাপ্ত তেল না থাকায় এসব দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। এর ফলে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহনের চালকরা। জরুরি কাজে বের হওয়া অনেকেই তেল না পেয়ে দুর্ভোগে পড়ছেন। স্থানীয়রা জানান, প্রতিদিন অনেক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন এসব দোকান থেকে তেল সংগ্রহ করতেন।
কিন্তু তেলের সরবরাহ বন্ধ থাকায় পুরো এলাকায় অচলাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে তেল মজুদ করে রাখেন। পরে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করার চেষ্টা করা হয়। ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
দোকান মালিকরা বলেন, সরবরাহ না থাকায় তারা তেল বিক্রি করতে পারছেন না। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে যানবাহন চলাচল আরও বেশি ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত