আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
আলোচনা অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া,লেখক গবেষক আহমদ সিরাজ, নির্মল এস পলাশ প্রমুখ।
মৌলভীবাজার -৪ কমলগঞ্জ – শ্রীমঙ্গল জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিক হিসাবে নারী-পুরুষের অংশগ্রহণ অপরিহার্য এবং নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে।
অনুষ্ঠানে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত