কমলগঞ্জের লাউয়াছড়া সড়কে পর্যটকদের চাপে তীব্র যানজট

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার থেকে সোমবার পর্যন্ত পর্যটকদের অতিরিক্ত চাপে বেড়েছে। পর্যটকদের চাপের কারনে গত শনিবার সোমবার ভানুগাছ শ্রীমঙ্গলে দীর্ঘ যানজট লেগেই আছে। সোমবার ২৩ মার্চ ও যানজট লেগে থাকার কারনে ভোগান্তিতে পড়তে হয়েছে দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের স্থানীয় নাগরিকরাও।

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই উদ্যানে ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসেছেন। পাশাপাশি স্থানীয় প্রচুর পরিমানে পর্যটক রয়েছেন। তবে গত শনিবার ঈদের দিন থেকে দুপুর পর্যন্ত উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কে প্রতিদিন বিকেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। টুরিস্ট পুলিশ ও বনবিভাগের কিছু সদস্য যানজট নিরসনে কাজ করলেও এর সমাধান হচ্ছেনা।

সোমবার সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলকায়। উদ্যানের পাশে ছোট একটি পার্কিং ব্যবস্থা থাকলেও তা গাড়ির তুলনায় খুবই সংকীর্ণ। সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম, জীপগাড়ি রাখার কারণে পর্যটকের গাড়ি আসলেই যানজট সৃষ্টি হয়। দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটক যানজটে আটকা পারতে দেখা যায়।

যানজটে আটকা পড়া পর্যটক রাসেল ও সালাউদ্দিন বলেন, দীর্ঘ ৩-৪ কিলোমিটার সড়কে যানজট লেগেই আছে। কয়েকজন ছাড়া এর নিরসনে কেউ কাজ করছেনা। দীর্ঘ পথ পারি দিয়ে উদ্যানের সামনে এসে অনেক পর্যটকের সময় নষ্ট হয়েছে। বন বিভাগ ও টুরিস্ট পুলিশ এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।

সিএনজি অটোরিকশা চালক, আমির হোসেন ও সাব্বির আহমেদ বলেন, সকালে কমলগঞ্জ উপজেলা থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল গিয়েছিলম। যাওয়ার সময় যানজট ছিলো আসার সময় প্রায় ৪ কিলোমিটার যানজট ছিলো। পর্যটক নিয়ে আসা বড়বড় বাস যাওয়ার সময় যানজট সৃষ্টি হয়। কারন বিভিন্ন যানবাহন সড়কের পাশে পার্কিং করে রাখা হয়।

বনবিভাগ বলছে, অতিরিক্ত পর্যটকের আগমনের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। বনবিভাগ ও টুরিস্ট পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে যানজট নিরসনে টুরিস্ট পুলিশ সবসময় কাজ করছে। সড়কের তুলনায় অতিরিক্ত গাড়ি থাকায় ও উদ্যানের সামনে বেশি গাড়ি থাকায় বিকেলে এই যানজট সৃষ্টি হয়

মন্তব্য লিখুন

আরও খবর