
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) থেকে শুরু করে পরবর্তী দুই দিন দেশ-বিদেশের হাজারো পর্যটকের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পায় এই চিরহরিৎ বনাঞ্চল।
উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের তিন দিনে ৪ হাজার ৭৪২ জন পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেছেন। এতে রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা। এদিকে ঈদের দিন সোমবার পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
উদ্যানের পাশে ছোট একটি পার্কিং ব্যবস্থা থাকলেও তা গাড়ির তুলনায় খুবই সংকীর্ণ। সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম, জীপগাড়ি রাখার কারণে পর্যটকের গাড়ি আসলেই যানজট সৃষ্টি হয়। দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটক যানজটে আটকা পড়ে দূর্ভোগ পোহাতে হয়েছে।
লাউয়াছড়া টিকিট কাউন্টার থেকে পাওয়া তথ্যমতে, ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন, যা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৯শ জনে। এদিন টিকিট বিক্রি থেকে আয় হয় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা। তৃতীয় দিন সোমবার ১ হাজার ৭৯০ জন পর্যটক প্রবেশ করেন এবং এদিন রাজস্ব আসে ২ লাখ ৪ হাজার ৪১২ টাকা।
ঈদকালীন পর্যটক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকের উপস্থিতি অনেক বেশি ছিল।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনের পরিবেশ রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটি, বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি জোরদার করা হয়।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ জোনের দায়িত্ব থাকা ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল হোসেন চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
পর্যটন এলাকাগুলো উপচে পড়া ভীড় রয়েছে হয়তো আরও কিছু দিন থাকবে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের সাথে থানার পুলিশ ও জেলার গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...