
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ :সিলেট -আখাউড়া রেল পথের মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় রেলসেতুর নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা সেতুর নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পথচারীরা রেলসেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশে খবর ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খবর শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত নাশটি কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের চেরাগ আলীর ছেলে মোহাম্মদ জুবায়ের (২০) বলে শনাক্ত করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি খায়রুল ইসলাম তালুকদার জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্তক্রমে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...