অবৈধ মজুদবিরোধী অভিযানে লোহাগাড়ায় ১৫০ বস্তা সাবান জব্দ, আটক ১

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে পণ্য মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাবান জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১০মার্চ ( মঙ্গলবার) দুপুর ১ঘটিকার সময়ে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্হ তেলিবিলা এলাকায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত সাবানের ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউন থেকে প্রায় ১৫০ বস্তা সাবান জব্দ করা হয়, যা অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা সাবানগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করি। এসময়ে সেখানে বিভিন্ন কোম্পানির নামে অবৈধভাবে উৎপাদিত কাপড় কাচার সাবান প্রায় ১৫০ বস্তা , বিভিন্ন কোম্পানির নামে সাবানের পেকেট প্রায় ২ বস্তা জব্দ করা হয় এবং মালিককে না পাওয়ায় একজন কর্মচারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় তাৎক্ষণিক আটক করা সামসুল ইসলাম পিতা- মৃত আব্দুস ছালামকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। পরে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।