সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে পালিত হয়, যা নারীর অধিকার, সমতা, এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সাফল্য উদযাপনের একটি বিশেষ দিন।

১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালন করে আসছে, যার মূল লক্ষ্য লিঙ্গ বৈষম্য দূর করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষায় হোক নারীও কন্যার অধিকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সরাইল উপজেলা সহকার কমিশনার (ভূমি) শারমিন বেগম, সভাপতিত্ব করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.জান্নাত সুলতানা, উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল থানা পরিদর্শক(তদন্ত)মো.জুহিরুল ইসলাম তালুকদার, আলোচনা সভায় সঞ্চলনা করেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ,এ সময় বক্তব্য রাখেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো.শরিফ উদ্দিন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন,উপজেলা একাডেমী সুপার ভাইজার ইতি বেগম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাকবির হোসেন।বক্তারা বলে নারীদের অবহেলার কোন সুযোগ নেই।

প্রতিবছর সারা বিশ্বের ন্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ আমরা যথাযথ সম্মানের সাথে পালন করে থাকি। অসমতা পুরুষের সাথে নয় সেটা হয়ে থাকে নারীদের সাথে।

নারীদেরকে একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত।