
অভিনয়ে বৈচিত্র্য আর ব্যক্তিত্বে সাহসী—এই দুইয়ের মেলবন্ধনেই রুনা খান সবসময় আলাদা। পর্দায় যেমন সাবলীল, তেমনি ব্যক্তিজীবন ও স্টাইল স্টেটমেন্টেও তিনি বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা নতুন কিছু ছবি আবারও নেটিজেনদের নজর কেড়েছে এই অভিনেত্রীর।
নতুন ছবিগুলোতে রুনা খানকে দেখা গেছে আধুনিকতা ও আভিজাত্যের মিশেলে এক ভিন্ন লুকে। নীল ও বেগুনি রঙের নান্দনিক শাড়ির সঙ্গে স্লিভলেস সিকুইন ব্লাউজে তাকে দেখা যায় বেশ স্টানিং অবতারে। পোশাকের সঙ্গে মানানসই স্টাইলিং তার লুককে করেছে আরও পরিপূর্ণ।
গলায় একাধিক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট যোগ করেছে রাজকীয় আবেদন। হালকা মেকআপ আর খোলা চুলে আত্মবিশ্বাসী উপস্থিতি যেন ছবিগুলোতে আলাদা মাত্রা এনে দিয়েছে।
রুনা খানের এই নতুন রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। মন্তব্যের ঘরে ভেসে এসেছে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, ‘অসাধারণ’, আবার কেউ বলেছেন, ‘এই লুকে রুনা এক কথায় অনন্য’।
নিজস্ব স্টাইল, স্পষ্টভাষী মনোভাব এবং সাহসী উপস্থিতির কারণে রুনা খান বরাবরই অন্যদের থেকে আলাদা। সামাজিক মাধ্যমে আলোচনার পাশাপাশি কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশ চরিত্রে অভিনয় করে নতুন অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...