শেষ মিছিলে ভোটাদের উড়ন্ত চুমু দিলেন – রুমিন ফারহানা

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): শেষ মিছিলে ভোটাদের উড়ন্ত চুমু দিলেন।ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিলে।

গতকাল রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকালে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন তিনি। মিছিলটির সরাইল উপজেলার উচালিয়াপাড়া পাড়ার মোড় থেকে শুরু করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিকাল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বেশ মানুষ অংশ নেন।

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। মিছিল চলাকালে পথে মানুষের শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।