মৌলভীবাজার -৪ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫২টি

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার -৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোট কেন্দ্রের ৯৩৯টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। আসনটিতে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫২।

এসব কেন্দ্রে বাড়তি নজরদারিতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসব কেন্দ্রে দায়িত্বরতদের কাছে থাকবে বডি অন ক্যামেরা ও দুজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন থাকবে।

জানা যায়,মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬ ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৯ কেন্দ্র রয়েছে। এছাড়া শ্রীমঙ্গল উপজেলায় ৮৭ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৩ কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভোটের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরতদের কাছে থাকবে বডি অন ক্যামেরা ও দুজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন থাকবে।

আর স্বাভাবিক ভাবে প্রতিটি কেন্দ্রে ১৫ আনসার সদস্য ও দুজন করে পুলিশ সদস্য থাকবেন।