মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে সরাইলে প্রস্তুতিসভা

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার -এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মো. আবুবকর সরকার, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনার-এ আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাশিদা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ। সরাইল থানা অফিসার ইনর্চাজ( ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া।

সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.ইকবাল হোসেন মৃধা, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজ – সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ,উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন।

সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল ফায়ার সার্ভিস মো, রিয়াজ আহমেদ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।