
আল-আমিন মিয়া, নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটটি প্রয়োগ করতে পেরে অঝোরে কাঁদলেন বিগত আ.লীগ স্বৈরশাসকের আমলে সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রায় পুঙ্গ হওয়া নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে নরসিংদী-২ নির্বাচনী এলাকার দড়িহাওলা পাড়ার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেন এই ছাত্র নেতা।
নিজের ভোট অধিকার প্রয়োগ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিজের ভোট দেওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন এই তিনি।
এসময় অশ্রুসিক্ত ছাত্রনেতা পাপন বলেন, দীর্ঘ ১৭ টি বছর ধরে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নেতৃত্বে নিজের ভোট অধিকার আদায় করার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।
ভোট অধিকার আদায়ের এই আন্দোলন করার কারণে আ.লীগের সন্ত্রাসী বাহিনীরা আমাকে সহ ছাত্রদলের নেতাকর্মীদের ধরে নিয়ে অমানবিক নির্যাতন করার পাশাপাশি আমার পায়ে গুলি করে প্রায় পঙ্গু করে দিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা।
সেই দীর্ঘ লড়াই-সংগ্রাম ও নির্যাতনের পর বাংলার মানুষ আজ নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারছেন। এ জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। এখন আর দিনের ভোট রাতে হয় না, হবেও না। এখন থেকে দিনের ভোট দিনেই হবে। আর বাংলার মানুষ নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিবেন।
সেই সঙ্গে শতভাগ আশাবাদী নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন এই ছাত্র নেতা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...