কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খাগড়াছড়ি-২৯৮ আসনের ২০৩টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী। দুর্গম তিনটি কেন্দ্রে সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, সদরের ৩৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও তদারকির জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।