
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৫ ঘন্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভানুগাছ- শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়।
তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হোক ছিড়ে যায়। এতে করে দীর্ঘ ৫ ঘন্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট- ঢাকা গামী যাত্রীরা দূর ভোগে পড়তে হয়েছে।
পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে লাউয়াছড়া এলাকায় পাহাড় উঠতে পারেনা দূর্বল ইঞ্জিন নিয়ে। এনিয়ে কারো মাথাব্যথা নেই। আজ অনেক যাত্রী অসুস্থ হয়ে গেছেন। দীর্ঘ সময় পাহাড়ে আটকা থাকায়।
ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হোক ছিড়ে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...