
যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ESKUF (এসকাফ) সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। বিজিবি’র কায়বা বিওপি’র একটি চৌকস দল।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র পরিচালক লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান,আজ ২১ ফেব্রুয়ারী ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ভারত থেকে মাদকের একটি বড় চালান কায়বা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণ করে।

টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশি করে ১২৩ বোতল অবৈধ ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...