বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,জামায়াত দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই। আমরা শুধু রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না। আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না।
পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমীর মাওলানা আশেক ইলাহী।
জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসাইন,জামায়াত নেতা মো: শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মহসিন হোসাইন,মাওলানা আব্দুল হান্নান সর্দার,ডা: পতিত পাবন বিশ্বাস, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত