সরাইলে বিএনপি “যুবদলের পাঁচ নেতা”র নামে মামলা

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
প্রতিকী ছবি।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধার ঘটনায় সরাইল বিএনপি ” যুবদলের পাঁচ নেতার নাম এজহারনামীয়ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলা সুএে জানাযায়, মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মো.আনোয়ার হোসেন।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীরা স্লোগান দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা। এর ফলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

মামলা সত্যতা নিশ্চিত করে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, অভিযোগের ভিত্তিতে মামলার এজহারনামীয় আসামি পাঁচজন, আর অজ্ঞাত ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।ওসি বলেন,তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।