সরাইলে খেজুর ‘ হাঁসের সমর্থকদের সংঘর্ষ, ভোটগ্রহণ সাময়িক বন্ধ

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোটকেন্দ্রের সামনে বিএনপি সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে একটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট বন্ধ রাখা হয়।

(১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এতে কেন্দ্র ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়।

সরেজমিনে জানাযায়, উপজেলা আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে খেজুরগাছ প্রতীকের (জুনায়েদ আল হাবিব) এক এজেন্টের ” হাঁস প্রতীকের (রুমিন ফারহানা) এজেন্টের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সকালে কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রিসাইডিং কর্মকর্তা প্রায় ১০ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখেন।

ওসি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ স্বাভাবিক হয়।