
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে সরাইলে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও আলেম ওলামারা । নির্বাচনি প্রচার ও গণসংযোগের অংশ হিসেবে এসব মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শেষ মুহূর্তের প্রচারণায় বিএনপি ও আলেম ওলামার জনসমাবেশও মিছিলের মাধ্যমে চমক দেখাচ্ছে বিএনপি সমর্থিত জোট প্রার্থী “খেজুর গাছের ” মাও. জুনায়েদ আল হাবিব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট সমর্থনে বিশাল সমাবেশও মিছিল অনুষ্ঠিত হয়।
মাও.জুনায়েদ আল হাবিব বলেন,আজকের জনসভা মানুষের জনস্রোত প্রমাণ করেছে। বিএনপি আলেম ওলামা’রা ঐক্য জোট। বিএনপির জোট মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী।

তিনি বলেন,ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছের জনস্রোতে”আগামী-১২ তারিখ বিপুল ভোটে খেজুর গাছের জয়ী হবে” ইনশাআল্লাহ”তিনি বলেন, আপনারা কেন্দ্র-কেন্দ্র পাহারা থাকবেন।
আপনাদের এই বিজয়ী যেন কোন পেশিশক্তি নস্যাৎ করতে না পারে।মাও.জুনায়েদ আল হাবিব বলেন,গ্রামপাড়া মহল্লায় আপনারা এতদিন জনসংযোগ করেছেন “তাই আজ সমাবেশের জনস্রোত প্রমাণ করেছে।
তিনি বলেন, আর তিন দিন বাকি রয়েছে আপনারা পাড়ায় মহল্লায় সর্ব জায়গায় পাহারা থাকবেন। কেউ যেন পেশিশক্তি ব্যবহার করতে না পারে। মাও.জুনায়েদ আল হাবিব নির্বাচনের প্রতিশ্রুতি তিনি বলেন।
আমি এ মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষদিন পর্যন্ত আমি আপনাদের সকল স্তরের মানুষের সেবা করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই।
আল হাবিব বলেন, কোনো প্রকার অপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমপ্রদায়ের প্রতি নির্ভয়ে নিঃসংকোচে খেজুর গাছে”ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া -২ আসন বাংলাদেশের জন্য অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমা এবং নানান শ্রেণী–পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে জন সমাবেশে জনস্রোতে পরিণত হয়। পরে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...