
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মহানগর ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন।
রাজধানীর ধানমন্ডি থেকে শহীদ মিনারে ফুল দিতে এসেছেন আকলিমা আক্তারসহ দুই বান্ধবী। দুজনই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। তারা বলেন, ইচ্ছে ছিল সেহরি শেষ করেই আসবো। ভিড়ের কথা চিন্তা করে এখন এসেছি। আসলে শহীদ মিনারে প্রতি বছর ফুল দেওয়াকে সংস্কৃতির অংশ মনে করি। আমরা কোনো সংগঠন থেকে আসিনি। শাহবাগ থেকে নিজেরা ফুল কিনে এসেছি।
শহীদ মিনারে ফুল দিয়ে হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাকন বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। একুশের চেতনার প্রতি আমাদের অটুট শ্রদ্ধা সবসময় থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী