মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সাবেক বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন আনুষ্ঠানিকভাবে রুমিন ফারহানার ‘হাঁস’ মার্কার নির্বাচন কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ‘খেজুর গাছ’ মার্কার পক্ষে নির্বাচনের প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, আমির হোসেন হাঁস মার্কার নির্বাচন করে। রুমিন ফারহানার সঙ্গে তার একবারও সরাসরি সাক্ষাৎ হয়নি। এমনকি তিনি আদৌ তাকে ব্যক্তিগতভাবে চেনেন কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন আমির হোসেন।
অভিযোগ রয়েছে, রুমিন ফারহানার নির্বাচনী কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তার পা ভেঙে যাওয়ার পরও রুমিন ফারহানা তাকে দেখতে আসেননি বা খোঁজ নেননি।এ প্রসঙ্গে আমির হোসেনে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে) ভিডিওতে বলতে শোনা যায়।
“আমি এখন বুঝতে পেরেছি, তার আসলে কোনো শক্ত অবস্থান নেই। তিনি সবার সঙ্গে সামনে একই আচরণ করেন। তার নির্দিষ্ট কোনো দল বা রাজনৈতিক অবস্থান নেই।”তিনি আরও বলেন,
“আমি ভুল বুঝেছিলাম, সেই ভুল থেকে ফিরে এসেছি।
আশা করি সবাই দলের সিদ্ধান্ত মেনে নেবে এবং ঘরের ছেলেরা ঘরেই ফিরে আসবে।”নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,“আমি হাঁসের জন্য ধান পাকিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন সেই ধান খেজুর গাছে রূপান্তর করেই ছাড়বো।”
এই ঘোষণার মধ্য দিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে আসবে ভোটের মাঠের আলোচনা ও হিসাব-নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত