চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে চলমান অস্থির পরিস্থিতিতে সরকার কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পুরো বন্দর কার্যক্রম জিম্মি করে রাখার চেষ্টা করছে, যা সরকার কোনোভাবেই মেনে নেবে না।
রোববার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন।
এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি নিয়ে আন্তর্জাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ড আরও সময় চেয়েছে। এ বিষয়ে সরকার আলোচনার পথ খোলা রেখেছে। প্রয়োজনে নির্বাচন পরবর্তী সময়েও এই আলোচনা বা নেগোসিয়েশন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও ইঙ্গিত দেন, জাতীয় স্বার্থ ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত