
পুরোনো ঠিকানায় ফিরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনি ছিলেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।
সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী