
পুলক রায়,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পেচাঁরবন এলাকায় অভিযান চালান।
এ সময় দুই ব্যক্তির বিরুদ্ধে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার ওয়াজেদ আলীর ছেলে উসমান গণি (৩৮) এবং পূর্ব ঘোনাপাড়া এলাকার কমল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উসমান গণিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। একই আইনে মো. দুলালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে শেরপুর জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...