নাটোরে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরে দৈনিক সংগ্রামের সাংবাদিক জোবায়েরকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নাটোর-২ সদর আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে প্রার্থীর সাথে থাকা ব্যক্তিদের সাথে যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০-১২ জন তর্কে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে সংগ্রাম প্রতিনিধি ভিডিও ধারন করলে বিএনপির লোকজন দায়িত্বে থাকা আনসারের কাছে থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে।

এবিষয়ে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, প্রশাসনের সামনে একজন প্রার্থীকে লাঞ্চিত করেছে। কিন্তু প্রশাসনের নিরব ভূমিকা আমাকে প্রশ্নবিদ্ধ করেছে।

এমনকি দায়িত্বরত একজন সাংবাদিককে প্রশাসনের সামনে শারিরীকভাবে লাঞ্চিত করার পরও প্রশাসন তাদেরকে সেফ এক্সিটে বের হতে সাহায্যে করেন। এমন প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না।

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা না বলে চলে যান।