কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ 

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ :মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর উদ্যোগে মির্জাপুর দাখিল মাদ্রাসার হলরুমে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

স্জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান চিনু।

আজিজুর রহমান শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত হাসানি, আব্দুল হান্নান, সমাজ সেবক লুকমান আহমেদ, মাওলানা  জুনেদ আহমদ আদনান, মাওলানা বদরুল ইসলাম খান, রফি আহমদ চৌধুরী, ফজলুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।

স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।