কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগানের ফ্যাক্টরির সামনের ১ নং সেকশন এলাকা বুধবার ( ১১ ফের্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় এক চা শ্রমিকের গলা কাটা পড়ে থাকার খবর পাওয়া গেছে।

নিহত শ্রমিক চাম্পারায় চা বাগানের শ্রমিক শুকটা শুভকরের ছেলে রতন শুভকর (৩০)। পুলিশ ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চা বাগানের শ্রমিকরা বাগানের ফ্যাক্টরির সামনের ১ নং সেকশন এলাকা কাজে যাওয়ার সময় ভুমিতে মানুষ পড়ে থাকতে দেখা দেখেন।

এ সময় কাছে গিয়ে পেছনে দিকে হাত ও মুখ বাঁধা এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় শ্রমিকরা লাশটি বাগানে রতন শুভকরের বলে সনাক্ত করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে। এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

কমলগঞ্জ থানার ওসির আব্দুল আউয়াল ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তদন্তক্রমে রহস্য উদঘাটন পূর্বক জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।