আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী “ফুটবল মার্কা” নাজমুল হোসেন তাপসের জনসভা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :— আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকের কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নবীনগরের ২১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে উপস্থিত হন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন— সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক পৌর কমিশনার আবু সাইদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান খায়ের, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, সাবেক চেয়ারম্যান হাজী নূরুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম, হাজী সাহাব উদ্দিনসহ আরও অনেকে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আগস্ট বিপ্লবের পর নবীনগরে চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল, দোকান দখল ও সংখ্যালঘু নির্যাতনের অপ-রাজনীতি দেখার জন্য তরুণ প্রজন্ম বিপ্লব করেনি। আমি আপনাদের কথা দিচ্ছি— জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে নবীনগর থেকে এসব অপ-রাজনীতি চিরতরে বন্ধ করব, ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে সবাই ভোট দিতে যাবেন। ওই দিনই সিদ্ধান্ত হবে আগামী পাঁচ বছর নবীনগর কে পরিচালনা করবে।

নবীনগরকে ইনসাফের নবীনগরে রূপান্তর করতে ফুটবল মার্কায় আপনাদের মূল্যবান ভোট চাই।”