
জাতীয়তাবাদী দল বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত মন্ত্রিত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকা তথা যশোর জেলার সীমান্তবর্তী শহর এবং বন্দর নগরী বেনাপোলে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই খুশিতে বেনাপোলে যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
যশোর-৩ আসনের জনপ্রিয় নেতা এবং তরুণ প্রজন্মের আইকন অনিন্দ্য ইসলাম অমিত সরকারের নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হন।
এ উপলক্ষে আজ বুধবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে বেনাপোল চেকপোস্ট ও বেনাপোল বাজার এলাকায় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালিত হয়।
শার্শা ও বেনাপোল পৌর যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের হাজার হাজার নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলটি বেনাপোল বড় আঁচড়া মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চেকপোস্ট এলাকায় এসে শেষ হয়।
মিছিল চলাকালীন নেতাকর্মীরা অনিন্দ্য ইসলাম অমিত’কে নিয়ে এবং ৮৫,যশোর-১(শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও শার্শা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন’কে নিয়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
বেনাপোল পৌর যুবদল আহবায়ক- মফিজুর রহমান বাবু,সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু,শার্শা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ,সদস্য সচিব-ইশতিয়াক আহম্মেদ শাওন,পৌর কৃষকদলের সভাপতি-জসিম উদ্দিন,সিনিয়র সহ:সভাপতি-হাসান ইমাম,সাধারণ সম্পাদক-জামাল উদ্দিন,স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব-ওমর ফারুক মিছিলে নেতৃত্বে দেন।
অপরদিকে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,৮৯১ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন,সহ সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ উক্ত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন,
অনিন্দ্য ইসলাম অমিতের মন্ত্রিত্ব প্রাপ্তি যশোরের অবহেলিত জনপদ ও বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
তার এই প্রাপ্তি দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও তৃণমূলের সাথে সুসম্পর্কের প্রতিফলন। সাধারণ মানুষের আশা, তার সুযোগ্য নেতৃত্বে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের আধুনিকায়ন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে।
মিছিল শেষে নেতাকর্মীদের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সাধারণ মানুষের মধ্যেও এক ধরণের স্বস্তি ও আনন্দ আমেজ লক্ষ্য করা গেছে।
এ ছাড়াও মিছিল শেষে নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...