
মোঃ আবু হানিফ, শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীদের ‘মা’ সম্বোধন করে ডা. শফিকুর রহমান বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা এসব করছে তারাও মায়ের সন্তান। নিজের মা, স্ত্রী ও বোনকে সম্মান করতে শিখলে সমাজের সব মাকে সম্মান করা সম্ভব।
তিনি বলেন, সমাজে নৈতিক অবক্ষয় বেড়েছে। নারীদের প্রতি যেকোনো ধরনের অসম্মান সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
রাজনৈতিক প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সেই রাজনীতি আমরা ঘৃণা করি। চব্বিশ পরবর্তী সময়ে একটি দল মাত্র সতেরো মাসেই নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এ ধরনের রাজনীতি আমরা চাই না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় নিজের হ্যাক হওয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর সামিউল ফারুকি, সাবেক ডাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শফিকুল ইসলাম, শেরপুর জেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন, এনসিপি শেরপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, এবি পার্টির জেলা সভাপতি শাহজাহান মল্লিক, জামায়াতের সাবেক জেলা আমীর ডা. শাহাদাৎ হোসেন, ছাত্রশিবির শেরপুর জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মতিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মামুনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি) এবং শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল জনসভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...