
আগামী ২১ জানুয়ারি থেকে ব্যবসা ও পর্যটন উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত কার্যকর হচ্ছে। ওই তারিখ থেকে যারা বি১/বি২ ক্যাটাগরির ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) অনুমোদিত হবে, তাদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগেই ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই নিয়ম কার্যকর হবে না।
মার্কিন দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড প্রদান ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মাধ্যমের মাধ্যমে অর্থ লেনদেন প্রতারণামূলক হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার শর্তাবলি যথাযথভাবে মেনে চললে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী