
সালাহ্ উদ্দিন, লালপুর (নাটোর) : নাটোর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ সকল ধর্মীয় নেতাদের জন্য মাসিক বেতনের ব্যাবস্থা করবে সরকার যেটা আগে কখনো ছিলোনা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে লালপুরে একটি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় ব্যারিস্টার পুতুল ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন জনাব তারেক রহমান ৩০০ আসনে বেছে বেছে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন ধানের শেষে ভোট দিলে লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন হবে।
আর যারা দলের সাথে বেইমানি করে বিএনপি’র নাম ভাঙিয়ে দলের বিপক্ষে ভোট করছেন তাদের বলতে চাই অনেক বেঈমানী করেছেন দলের সাথে আজকে থেকে এগুলো বন্ধ করেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন আরোও বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিবে, বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র যাদের কাছে আছে তারা সবাই বাংলাদেশী এখানে হিন্দু বা সংখ্যালঘু বলে কোন বিভেদ করা চলবে না, নারী পুরুষের কোন বিভেদ চলবে না।
পুতুল বলেন এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে এখন আমি চাই দেশের ঋণ পরিশোধ করতে, আমাদের এই অঞ্চলের বেকারদের কর্মসংস্থানের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল করবো, যেন এই এলাকার মানুষ কাজ করে আবার নিজ ঘরে ফিরতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...