
লালপুরে আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মরহুম আলহাজ্ব আশরাফ আলী সরকার ও তাঁর সহধর্মিণী মরহুমা হালিমা বেগমের স্মরণে প্রতিষ্ঠিত “হালিমা–আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট”-এর উদ্যোগে রঘুনাথপুর, মুড়দহ ও হাসিমপুর গ্রামের ১৭০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৪ জানুয়ারি) রঘুনাথপুর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আমির আলী সরকার, রঘুনাথপুর কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের ইমাম মোহাম্মদ বজলুর রহমান প্রমুখ।
মরহুম আলহাজ্ব আশরাফ আলী সরকার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ইসলাম অনুরাগী ও সমাজসংস্কারক। জীবদ্দশায় তিনি অত্র এলাকার সালিশ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সততা ও নিষ্ঠার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মরহুম দম্পতির ছেলে মোঃ খালেদুজ্জামান লালন, আসাদুজ্জামান লিমন ও সাইদুজ্জামান লিখন। এ সময় তাঁরা মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...