মানসিক ভারসাম্যহীন যুবককে আগলে নিয়ে প্রশংসায় জামায়াতের এমপি প্রার্থী

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

নির্বাচনী মিছিল চলাকালে এক মানবিক দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে। হঠাৎ মিছিলের মধ্যে আগমন করা এক মানসিক ভারসাম্যহীন যুবকের কাঁধে হাত রেখে তাকে সঙ্গে নিয়ে মিছিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

দাঁড়িপাল্লা প্রতীকের এ মিছিলটি গতকাল রবিবার বিকেলে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে ওই যুবককে দেখে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন মাওলানা আব্দুল হাকিম।

এ সময় তিনি নিজ উদ্যোগে যুবকটিকে নিরাপদে মিছিলের সঙ্গে রাখেন, যা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে প্রশংসার সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচির ভিড়েও এমন মানবিক আচরণ বিরল। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।