
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরাদ্দ শেষ। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থীদেরও এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ আসনে বিএনপি জোটের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দলের বহিষ্কৃত ২ স্বতন্ত্র শক্ত প্রার্থী।
পাশাপাশি বিএনপি জোটের প্রার্থীদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছেন দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরাও। এর মধ্যে সবার নজর ব্রাহ্মণবাড়িয়া -২, আসনের দিকে। এ আসনে বিএনপির জোটের প্রার্থীর বিরুদ্ধে দলের বহিষ্কৃত দুই নেতা মার্কা পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামা কেন্দ্রীয় সহ- সভাপতি মাও. জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে নির্বাচনী মাঠে আছেন বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী। দল থেকে বহিষ্কার করেছে ‘বিদ্রোহী’ দুই প্রার্থীকে।
মাও. জুনায়েদ আল হাবিবসহ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৯ জন প্রার্থী। তাঁরা হলেন,আশরাফ উদ্দিন- জাতীয় নাগরিক পার্টি। এড. জিয়াউল হক মৃধা- জাতীয় পার্টি।এস এন তরুণ দে, স্বতন্ত্র। তৈমুর রেজা মো. শাহজাদা – জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)। নেছার আহমদ- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মো. মইন উদ্দিন – ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ। রুমিন ফারহানা – স্বতন্ত্র। শরিফা আক্তার – আমজনতার দল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জুনায়েদের খেজুর গাছ’ রুমিন হাঁস তরুণ দে লড়বেন কলা প্রতীকে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক পেয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ব্যারিস্টার রুমিন ফারহানা। ও দলের বহিষ্কৃত নেতা তরুণ দে কলার ছড়ি প্রতীক।অন্যদিকে এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব খেজুর গাছ প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিল, আমি এক”বাপের বেটি হলে এই এলাকা থেকে নির্বাচন করব। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ‘আমি যাই বলি, তা-ই করি।
আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন।’
আমি আপনাদের মাটির সন্তান।। স্বতন্ত্র প্রার্থী তরুণ দে বলেন,এলাকার উন্নয়নের জন্য” আমি সকল কিছু ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনাদের ভালবাসা”য় আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো। এলাকার সন্তান” হিসাবে আমি আপনাদের ভালবাসা পেয়েছি। এই নির্বাচনে কলার ছড়া মার্কাকে আপনারা জয়যুক্ত করবেন।
মাদক জিরো টলারেন্স, বিএনপি জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ হাবিব বলেন।। নদী ভাঙন কবল থেকে পানিশ্বর এলাকাকে রক্ষা করা হবে আগে: এই এলাকায় বিএনপি একটি বড় দল,বিরাট সমর্থন গোষ্টি রয়েছে। আমি বিএনপি জোটের প্রার্থী
বিএনপি আমাকে সমর্থক দিয়েছে। সেই দিক থেকে আমি শতভাগ বিজয়” হবো বলে আশা করি।
সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে কোন প্রার্থী হেভিওয়েট হতে পারে না। জাতীয় নির্বাচনে একটি বড় নির্বাচন। এ আসনে বিএনপির জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ হাবিব খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করছেন। ২২ তারিখ আমাদের চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে দিকনির্দেশনা দিয়ে গেছেন। দলের তৃণমূল থেকে শুরু করে সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এখন বিএনপি মাঠে নেমেছে “ইনশাআল্লাহ” খেজুর গাছের অবস্থা ভালো হবে। যে যাই বলুক না কেন, বিএনপি’র দুর্গ শেষ পর্যন্ত দলের বাইরে কোন নেতা কর্মী যাবে না। নেতা-কর্মী খেজুর গাছের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। তাঁরা জুনায়েদ আল হাবিবের পক্ষে থাকার বিষয়ে একাত্মতা প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির দুজন নেতা বলেন, রুমিন ও তরুণ দের আলাদা ভোটব্যাংক আছে। পাশাপাশি জিয়াউল হকের পক্ষেওএলাকার -কর্মীরা সক্রিয়।১০ দলীয় জোট ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছতে পারছে। তবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলে জুনায়েদ আল হাবিবের জন্য বাধা হয়ে দাঁড়াবেন রুমিন ও তরুণ দের সমর্থনরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...