কুরআন শিক্ষার মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব – সালাহ্ উদ্দিন

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুরে জেনাস তা’লিমুল কোরআন মাদরাসা শাখায় শিক্ষার্থীদের ছবক গ্রহণ ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

“যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ”—এই হাদীসকে সামনে রেখে শনিবার (২৪ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও)’র চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে
বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান, মাজদিয়া দাখিল মাদরাসার প্রভাষক মাওলানা জাকারিয়া হোসেন, জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সদস্য মো. আমানত হোসেন প্রমুখ।

লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, কুরআন শিক্ষার মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। জেনাস তা’লিমুল কোরআন মাদরাসার এ উদ্যোগ দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ ইউসুফ।

সভাপতির বক্তব্যে জিএসডিও’র চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান।

সংস্থাটি শিক্ষা প্রসার, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।