আমি স্বতন্ত্র হলেও আমি জনগণের প্রার্থী : তরুণ দে

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এসএন তরুণ দে। , নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তরুণ দে।

‎এসময় জনগণের উদ্দেশ্যে এস এন তরুণ দে বলেন, আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী,স্বতন্ত্র প্রার্থী হলেও আমি জন গণের প্রার্থী। আমি আপনাদের দোয়া চাই, কলার ছড়ি মার্কায় একটি ভোট চাই।‎

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি এতটুকু কথা দিচ্ছি, আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো এবং এই এলাকার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনকে আমি দেশের মডেল আসন বানাতে চাই। আমি আপনাদের এলাকার সন্তান। বিগত দিনও আপনাদের এলাকার বিভিন্ন সমস্যায় পাশে ছিলাম। এমপি হয় বা না হয়। যতদিন বেঁচে থাকব আপনাদের পাশে থাকবো।