
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, অনেক সময় অটো জেনারেটেড নম্বর ব্যবহার করে এ ধরনের হুমকি দেওয়া হয়, ফলে কলদাতাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ডিসি ও এসপিকে হুমকির বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে এসব কলের উৎস চিহ্নিত করা সম্ভব হয় না, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
র্যাবের জন্য যানবাহন কেনা প্রসঙ্গে নাসিমুল গনি বলেন, সরকারি অর্থ সরকারি প্রতিষ্ঠানেই ব্যবহারের নীতির অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে—এমন ধারণা নাকচ করে তিনি বলেন, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং গাড়ি সরবরাহ পেতে আরও সময় লাগবে।
রোহিঙ্গা ক্যাম্পে চলাচল সীমিত করা হচ্ছে কি না—এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র সচিব বলেন, ক্যাম্পে যাতায়াত বন্ধ করা হয়নি। কার্ড স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে রোহিঙ্গারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। নির্বাচনকে ঘিরে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ কোনো নিরাপত্তা উদ্বেগ নেই বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী