
আন্তর্জাতিক শিশু অপহরণ সংক্রান্ত জটিলতা নিরসনে কনভেনশন অন দ্য সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন–১৯৮০ (হেগ কনভেনশন)-এ বাংলাদেশের পক্ষবদ্ধ হওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশির সংখ্যা এক কোটি ২০ লাখ থেকে দেড় কোটি। প্রবাসজীবনে অনেক বাংলাদেশি ভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে দাম্পত্য বিচ্ছেদ হলে সন্তানদের অভিভাবকত্ব ও হেফাজত নিয়ে জটিলতা তৈরি হয়।
শফিকুল আলম বলেন, অনেক ক্ষেত্রে একজন অভিভাবক সন্তানকে অন্য দেশে নিয়ে যান, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে শিশু অপহরণ হিসেবে বিবেচিত হয়। ফলে সন্তানের কাস্টডি, অপর অভিভাবকের সাক্ষাৎ অধিকার এবং আইনি প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হয়ে পড়ে।
তিনি বলেন, হেগ কনভেনশনে পক্ষবদ্ধ হলে এসব বিষয়ে দ্রুত আইনি সমাধান সম্ভব হবে। এর মাধ্যমে সন্তানের সর্বোত্তম স্বার্থ রক্ষা, উভয় অভিভাবকের সাক্ষাৎ ও যোগাযোগের অধিকার নিশ্চিত করা সহজ হবে বলে সরকার মনে করছে।
প্রেস সচিব বলেন, এই কনভেনশনে যোগদানের ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিশু অধিকার সুরক্ষা জোরদার হবে এবং প্রবাসী পরিবারগুলোর দীর্ঘদিনের একটি বড় আইনি সংকট কার্যকরভাবে সমাধান করা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী