
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আরও একটি বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার কন্যা। গতকাল রবিবার (৪ জানুয়ারি) মিম ও সনি পোদ্দারের বিবাহবার্ষিকী। ছুটির আমেজে থাকা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি।
যেখানে ধরা দিয়েছেন ভিন্ন এক লুকে। শেয়ার করা ছবিতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন। অন্যদিকে তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট।
ছবির ক্যাপশনে মিম তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও বেশ সফল।
২০২২ সালের আজকের এই দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। ক্যারিয়ারের ব্যস্ততা সামলে মিম ও সনির এই একান্ত সময় কাটানো বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...