
আগামী শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে অনুষ্ঠিত হচ্ছে সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই কনফারেন্সে প্রথমবার ঢাকায় আসছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) প্রেসিডেন্ট।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য: ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’। কনফারেন্সটি আয়োজন করছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূঁইয়া।
কনফারেন্সে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০-এর বেশি পেশাজীবী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক, শিক্ষাবিদ ও কর্পোরেট নেতা অংশ নেবেন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানসহ সার্ক অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মেলায় তিনটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে:
প্রফেশনাল ল্যান্ডস্কেপ: রিশেইপড বাই এথিক্স অ্যান্ড টেকনোলজি
বিয়ন্ড নাম্বারস: প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস’ ইভলভিং রোল
ফ্রেমওয়ার্ক টু আউটকাম: সাসটেইনেবিলিটি অ্যাশিওরেন্স
সাফা নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠানে আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ সাফা প্রেসিডেন্ট এবং মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আয়োজকরা জানান, কনফারেন্সের লক্ষ্য হলো নৈতিকতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে আধুনিক ও বিশ্বস্বীকৃত হিসাব পেশার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী