• দেশজুড়ে প্রধান সংবাদ
  • জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে – আব্দুল কালাম আজাদ

নাটোর-১ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে – আব্দুল কালাম আজাদ

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোর-১, (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কালাম আজাদ লালপুর উপজেলার অর্জুনপুর–বরমহাটি (এবি) ইউনিয়নে গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি ইউনিয়নের আঙারীপাড়া, মানিকহার, পাটিকাবাড়ি, অর্জুনপুরসহ বিভিন্ন গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মাওলানা আব্দুল কালাম আজাদ বলেন, দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আপসহীনভাবে কাজ করব।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম, অর্জুনপুর–বরমহাটি ইউনিয়ন জামায়াতের আমীর মো. শফিকুল ইসলাম সোহাগ, সেক্রেটারি মো. শাহজাতগির মানিক, হাফেজ আব্দুল আজিজসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীরা জামায়াত প্রার্থীর পক্ষে ভোটারদের সমর্থন চান এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।