সালাহ্ উদ্দিন, নাটোর: নাটোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়ছে।
রোববার ( ২৫ জানুয়ারি ) নাটোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
ইসলামীক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আবদুল আওয়াল , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) আবুল হায়াত , কান্দিভিটা জামিয়া নূরিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আরিফুল ইসলাম ,সিংড়া উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি সৈয়দ মোল্লা।

মোনাজাত পরিচালনা করেন দীঘাপতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রাকিব। সম্মেলনে জেলার ৫ শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায় সাধারণ মানুষের মাঝে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সরকারি ৫০ হাজার লিফলেট জেলার ৭টি উপজেলার মসজিদ সমূহের ইমাম গণের মাধ্যমে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত