
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে গ্রাম বাংলায় শীতের পিঠার স্টল আর সাংস্কৃতিক আয়োজনে মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ । গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে রাত্রী পর্যন্ত আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিল পিঠা মেলায় আয়োজনে।
জানা যায়, দেশের বিভিন্ন এলাকার নানা জাতের পিঠার সাথে পরিচয় ঘটাতে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে তৃতীয় বারের মতো পিঠা মেলা আয়োজন ছিল শনিবার। সকাল ৯ টা থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ৮ টি পিঠার স্টল নিয়ে মেলায় বসেন।
এর মাঝে ছিল একটি কাপড়ের স্টল,খেলনার ও বিরিয়ানির স্টল। অনুষ্টানস্থলে শিক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটলে উন্মুক্ত মঞ্চে ক্ষুদে শিক্ষার্থীরা নেচে গেয়ে বেলা ২টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ মুখরিত করে রাখে।

এরপর মেলার আমন্ত্রিত অতিথি বিশিষ্ট কন্ঠ শিল্পী ও শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি সেলিম চৌধুরী, ইংল্যান্ড শরিফুজ্জমাম চৌধুরী তপন, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মোতালিব লিটন, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান মুজিব, ইংল্যান্ড প্রবাসী নুরুল হুদা সহ অতিথিরা আসলে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
তারা মেলার স্টল ঘুরে দেখেন। এরপর একে একে আমন্ত্রিত সংগীত শিল্পী সেলিম চৌধুরী, পিংকি সরকার,অর্পিতা, দুলাল,সঞ্জয় দাশগুপ্ত, জহির আহমদ, আইনুন নিশাত মিমু ও মাসুক আলী গান পরিবেশন করে রাত্রী পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গণ মুখরিত রাখেন।
অতিথি শিল্পী সেলিম চৌধুরী, প্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপন ও আব্দুল মোতালিব লিটন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একটি স্কুল প্রতিবছর দেশীয় শীতের পিঠা নিয়ে জমজমাট মেলার আয়োজন করে তা ভাবতে পারছেন না।
একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে শনিবারের দিনটি ভালোই কেটেছে।
স্কুল শিক্ষক আইনুন নিশাত মিমু বলেন, তারা শুধু পিঠা মেলা নয় বাংলা নববর্ষ বরণ জমজমাট আয়োজন করেন। আর এগুলো স্কুলের রুটিনভুক্ত। এলাকাবাসী সাথে আছেন বলে তারা সফল আয়োজন করতে পারেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...