লালপুরে আফিয়া সিদ্দিকা গার্লস ক্যাডেট মাদ্রাসায় ৩৬ রকম পিঠা প্রদর্শিত

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

বাঙালিয়ানা ঐতিহ্যের সাথে মিশে থাকার শ্লোগান নিয়ে নাটোরের লালপুরে আফিয়া সিদ্দিকা গার্লস ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) বিকেলে মাদ্রাসা চত্বরে মাদ্রাসার পরিচালক মুফতি সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ।

বিশেষ অতিথি ছিলেন ইউএনও পত্নী হুমায়রা তাসনিম , লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বিশিষ্ট লেখক ও গোপালপুর ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল , মাওলানা সাখাওয়াত হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিল জামে মসজিদের ইমাম মাওলানা মুক্তার হোসেন, সাংবাদিক এহসানুল করিম তুহিন, প্রভাষক শাহীন সিকদার।

অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য উৎসবে ৩৬ রকম পিঠা প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।