
মেট্রোলের ছাদে উঠে যাতায়াত করা সেই কিশোরকে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে, গতকাল রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলের ছাদে ওঠে ওই কিশোর। সচিবালয় স্টেশনে পৌঁছানোর পর দুই বগির মাঝে তাকে ঝুলে থাকতে দেখেন অন্য যাত্রীরা। তখন সে ট্রেনের ছাদে উঠে পড়ে। তখন নিরাপত্তাকর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনেন।
ঘটনার পর রোববার রাতেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে গতকাল রাতে শাহবাগ থানার মাধ্যমে ওই কিশোরকে আগারগাঁওয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমটিসিএলের একজন কর্মকর্তা বলেন, কিশোর ইয়াসিনের বয়স ১৩ থেকে ১৪ বছর হবে। সে যেভাবে ছাদে ওঠে, সেখানে মেট্রোরেল লাইনের ওপর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থার কেবল (ক্যাটিনারি সিস্টেম) রয়েছে। ট্রেনের ছাদের সঙ্গে ওই তার যুক্ত হয়েই বিদ্যুৎ পরিবাহিত হয়। কিশোরটি ছাদে যেভাবে উঠেছে, তাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা ছিল। এ ধরনের ঘটনা মেট্রোরেল চালুর পর আর হয়নি। ফলে বিষয়টি কিছুটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী